নিজস্ব প্রতিবেদক
শনিবার দুপুরে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন অতিরিক্ত
প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “আজকে প্রধানমন্ত্রী প্রথম অফিস করছেন তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
তিনি এখন মন্ত্রিসভার বৈঠকে আছেন।”
প্রধানমন্ত্রী তারেক রহমান গত বুধবার তার সরকারের প্রথম মন্ত্রিসভার
বৈঠক করেন সচিবালয়ে। সেই হিসাবে শনিবারের
বৈঠকটি দ্বিতীয়।
এদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে
আসেন প্রধানমন্ত্রী। তিনি বাগানে বৃক্ষরোপণ
করেন। এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক
ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।
গত ১৭ ফেব্রুয়ারি
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুইদিন সচিবালয়ে অফিস করেছেন তারেক রহমান।