ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে আইনি নোটিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে আইনি নোটিশ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তাকে অপসারণ এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মো. সাহাবুদ্দিন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে দাবি করা হয়, রাষ্ট্রপতির বক্তব্য জুলাই মাসের ঘটনাবলিকে ‘অসম্মান’ করেছে, যা তার সাংবিধানিক শপথ ও দায়িত্বের পরিপন্থী।

আইনি নোটিশে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও শপথ রক্ষার বাধ্যবাধকতা রয়েছে। সাম্প্রতিক মন্তব্য সেই শপথের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের দাবি জানানো হয়েছে।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়েছে, অন্যথায় আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ