ঢাকা | বঙ্গাব্দ

আপাতত বাড়ছে না বাসভাড়া

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
আপাতত বাড়ছে না বাসভাড়া ছবির ক্যাপশন: আপাতত বাড়ছে না বাসভাড়া। ছবি: সংগৃহীত
ad728
নিজস্ব প্রতিবেদক

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়ানোর জন্য দেশের সব পরিবহন মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এ নির্দেশনা দেন।

তিনি বলেন, সরকারিভাবে বাসভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, সম্প্রতি ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।এ পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে বাসভাড়া সমন্বয় করতে হবে।

মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীসাধারণের স্বার্থ বিবেচনায় সরকার নির্ধারিত ভাড়াই আপাতত কার্যকর থাকবে। তবে বাড়তি পরিচালন ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বসুন্ধরায় বিডিএসএম’র নামে বিকৃত যৌনাচার: দুই নারী গ্রেফতার:

বসুন্ধরায় বিডিএসএম’র নামে বিকৃত যৌনাচার: দুই নারী গ্রেফতার: