প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 20, 2026 ইং
বারহাট্টায় নির্যাতিত প্রতিবন্ধি কিশোরীর বাড়ি পরিদর্শন করলেন সংসদ সদস্য

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি॥ গতকাল ১৯ মার্চ ২০২৬ ইং তারিখে, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের লম্বাপাড়া গ্রামে ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী জান্নাতের উপর সংঘটিত ন্যাক্কারজনক ধর্ষণ ও তার সন্তান প্রসবের ঘটনায় ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক।
এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নবজাতক সন্তানের প্রতিবন্ধী মায়ের সার্বিক খোঁজখবর নেন। এ সময়ে তিনি ঈদ উপহাড় হিসাবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এয়াড়াও পরিদর্শনকালে খুব শীঘ্রই ভিক্টিমের পরিবারকে একটি ঘর করে দেওয়া হবে, ভিক্টিমের চিকিৎসাবাবদ সহযোগিতা ও ভিক্টিটিমের বাবাকে একটি অটো কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট প্রসাশনকে দ্রুত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাঙালি সংবাদ