প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 24, 2026 ইং
এলজিইডির প্রধান প্রকৌশলী পদে আব্দুর রশীদ মিয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ
we‡kl cÖwZwbwa: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়াকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, আব্দুর রশীদ মিয়া চাকরির বয়স শেষে প্রায় বছর খানেক আগে এলজিইডির প্রধান প্রকৌশলী পদ থেকে অবসর গ্রহণ করেছেন। আব্দুর রশীদ মিয়ার অবসরের পর আরও দু’জন প্রধান প্রকৌশলী ইতিমধ্যে অবসরে গেছেন। বর্তমানে সংস্থাটির প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পালন করছিলেন মো. বেলাল হোসেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাঙালি সংবাদ