নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও মৃদু ভূমিকম্প
অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুভূত হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে
৪ দশমিক ৬। কয়েক ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় ভূমিকম্পের ঘটনা, যা সাধারণ মানুষের মধ্যে
কিছুটা সতর্কতা তৈরি করেছে।
প্রতীকী ছবি
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র
জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির
উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভারতের সিকিম রাজ্যে, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার
উত্তর-পশ্চিমে অবস্থিত। এ সময় অফিস-আদালত ও বাসাবাড়িতে থাকা অনেকেই কম্পনটি টের পান।
এর আগে বুধবার রাতেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক
১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে পরপর দুটি কম্পনে এখন পর্যন্ত বড় ধরনের
কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।